মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি- সামিউল ইসলাম খান সজীব চেয়ারম্যান প্রার্থী, আমতা ইউপি ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে এবার কি আছে! সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

সাভারে পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 3:47 pm, সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযানে নেমেছে ডিবি উত্তর।

ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে গত ২ আগস্ট রাতে সাভারের খাগান দক্ষিণপাড়া এলাকায় প্রথম অভিযানটি চালায় এসআই শাহাদাৎ হোসেনের টিম। সেখান থেকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার হয় বিরুলিয়ার হাবিবুর রহমান ওরফে হাবু এবং কুড়িগ্রামের ওলিপুরের বাসিন্দা রুবেল।

অন্যদিকে, ৩ আগস্ট রাত ১টা ৪০ মিনিটে আমিনবাজারে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই মতিউর রহমান। সেখান থেকে আরও ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয় সাভারের গঙ্গানাথপুরের বাসিন্দা মোঃ কাজিম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত কাজিম উদ্দিনের বিরুদ্ধে এর আগেও ৩টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com