মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আল ফায়েদের নির্যাতনের শিকার পাঁচ নারী ‘আধুনিক দাসত্বের’ ভুক্তভোগী হিসেবে স্বীকৃত প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি এগিদা রিভেরা মারা গেছেন দুর্নীতি মামলার বিচার চলাকালীন কারামুক্ত থাকবেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ ইউক্রেনের উত্তর-পূর্বে রুশ হামলায় নিহত ১ বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে তিন দশক পর ফিরেছে পাটের সোনালি দিন

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:57 am, সোমবার, ৩ আগস্ট, ২০২৬

দেশের ইমাম, খতীব, মোয়াজ্জিন ও ওলামায়ে কেরামদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ-এর এক মতবিনিময় সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে বাগেরহাটের গ্লোবাল এডুকেশন ইনিস্টিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় শুরা কমিটির অন্যতম সদস্য ও বাগেরহাট জেলা ইমাম ও খতীব সংস্থার আহবায়ক প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি আবু তাহের আল মাদানি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় ইমাম ও খতীব সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি আবু তাহের আল মাদানি তার বক্তব্যে বলেন, আমরা দীর্ঘদিন ধরে ইমাম ও খতিবদের নিয়ে কাজ করে আসছি। আমাদের এই সংগঠন কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করে না। আমরা সারা দেশের ইমাম ও খতিবদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে বিভিন্ন পর্যায়ে কথা বলছি। আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন মহল ইমাম ও খতিবদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সত্য ঘটনাকে উদঘাটন করে তারপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন।

তিনি দেশের সকল ইমাম খতিব ও আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মানফুজুর রহমান বলেন, জাতীয় ইমাম ও খতীব সংস্থার এ মতবিনিময় সভা বাগেরহাটের ওলামায়ে কেরামদের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়েছে। আমাদের দেশের ইমাম ও খতিবরা সবচেয়ে বেশি অবহেলিত অবস্থায় রয়েছে। আমরা তাদের জন্য একতাবদ্ধ হয়ে সাংগঠনিকভাবে উদ্যোগ গ্রহণ করব যাতে কোনো ইমাম ও খতিব হয়রানির শিকার না হয়। আমরা সারাদেশের ইমাম ও খতিবদের সকল বিপদ-আপদে এই সংগঠনের মাধ্যমে তাদের পাশে থেকে সহযোগিতা করতে চাই।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হল জাতির বিবেক। আপনারা কোনো সংবাদ পেলে তার সত্যতা যাচাই করে তারপর মিডিয়াতে প্রকাশ করবেন। সাম্প্রতিক সময়ে ইমামদের বিরুদ্ধে বেশ কিছু ভুয়া তথ্য মিডিয়াতে প্রচার করা হয়েছে। যে ঘটনার বাস্তব কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

জেলার প্রায় দুই শতাধিক ইমাম, খতীব ও আলেম-ওলামারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়ে অংশ নিয়ে তারা তাদের মতামত প্রকাশ করেন। ইমাম ও খতিবদের নিয়ে এমন আয়োজন প্রতিনিয়ত করা গেলে পরস্পরের মধ্যে ভ্রাতিত্বের বন্ধন দৃঢ় হবে। যা ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে।

মতবিনিময় সভার শেষ পর্বে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাগেরহাট-এর জেলা কমিটি গঠন করা হয়। এ কমিটির আহবায়ক হলেন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা কমিটির অন্যতম সদস্য প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমান ও সদস্য সচিব মাওলানা জাহিদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com