শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিছিয়ে পড়েও কেনের দুই গোলে ইংল্যান্ডের অসাধারণ জয় বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয় বসুরহাট পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১১৮ বাজেট ঘোষণা পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ রাশিয়ায় গিয়ে যু’দ্ধে:র ফাঁদে রাজবাড়ীর যুবক, দেশে ফেরার আকুতি তদন্তে নোটিশ গোপনের অভিযোগ, প্রশ্নের মুখে তিন সহকারী শিক্ষা কর্মকর্তা সাক্ষীরা লিখছেন বক্তব্য, অভিযুক্ত কর্মকর্তা ঘুরে দেখছেন তদন্তকক্ষ

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণ ৬০বছরের বৃদ্ধা গ্রেপ্তার

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি 
  • আপডেট সময় : 10:58 am, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত লুৎফর রহমান উপজেলার পাট্টা ইউনিয়নের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। সে পেশায় ঝাল মুড়ির দোকানী।
বুধবার (১ জুলাই) সকালে গ্রেপ্তারের বিষয়টি পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম নিশ্চিত করে বলেন, আসামীকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি ঝালমুড়ি কিনতে লুৎফরের (অভিযুক্ত) বাড়িতে যায়। এ সময় লুৎফর রহমান তার ঘরে নিয়ে শিশুকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে গেলে শারীরিক অবস্থা দেখে তার মা জিজ্ঞাসা করলে প্রথমে ভয়ে কিছু না বললেও পরে সব কিছু খুলে বলে। পরে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযুক্ত লুৎফর রহমানকে স্থানীয়রা মারপিট করে পুলিশে খবর দিলে আমরা তাকে গ্রেপ্তার করি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা করেছেন। শিশুটি যেহেতু এখনো চিকিৎসাধীন রয়েছে তাই এটি ধর্ষণ না কি ধর্ষণের চেষ্টা বলা যাচ্ছে না। মেডিকেল রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com