সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :

পাইকগাছায় নদে পড়ে শ্রমিক নিখোঁজ: উদ্ধারে ফায়ার সর্ভিস ও নৌ-পুলিশ

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 5:17 pm, সোমবার, ২২ জুন, ২০২৬

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পা ধোয়ার সময় পড়ে গিয়ে দিপংকর মন্ডল (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ দিপংকর মন্ডল উপজেলার রাড়ুলী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা প্রায় ৭টার দিকে কাজ শেষে তিনি কপোতাক্ষ নদের স্টিমার ঘাট এলাকায় যান। সেখানে নদের ঘাটে পা ধোয়ার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান।

মুহূর্তের মধ্যে তিনি স্রোতের পানিতে তলিয়ে গেলে উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সোমবার সকাল ১১টা পর্যন্ত উদ্ধারকারী দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে গেলেও নিখোঁজ শ্রমিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) মোঃ আতিকুর রহমান জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে পরিবারের সদস্যরা দ্রুত তার সন্ধান পাওয়ার আশায় নদীর তীরে অবস্থান করছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com