মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ঘোড়াঘাটে ৩ মাদক কারবারি গ্রেফতার

ঘোড়াঘাট, প্রতিনিধি:-
  • আপডেট সময় : 12:09 pm, সোমবার, ২২ জুন, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টায় ঘোড়াঘাট থানার এসআই (নিঃ) মো. নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও নারী পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মোছা. হুরি বেগম (৪০), স্বামী- মো. আব্দুল করিম মিয়া, এর বসতবাড়ি থেকে ৪১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক অবৈধ বাজারমূল্য ৮ হাজার ২০০ টাকা।

অপর দিকে দুপুর ২ টার ৪৫ মিঃ দিকে ঘোড়াঘাট থানার এসআই (নিঃ) মো. রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ ২ নম্বর পালশা ইউনিয়নের ডুগডুগী বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত মুরগির খামারে অভিযান চালান। এ সময় মো. নয়ন মনি (৩৫) ও মো. মমিনুল রহমান (২৩)-এর হেফাজত থেকে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক অবৈধ বাজারমূল্য ৭ হাজার ৮০০ টাকা।

পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে মোট ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, রবিবার (২১ জুন) ওয়ারেন্টভুক্ত ১ জন এবং মাদক মামলায় গ্রেফতার ২ জনসহ মোট ৩ জন আসামিকে পুলিশের স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছি। অভিযান পরিচালনা করার সময় তাদেরকে গ্রেফতার করা হয় এবং মামার রুজু করে বিজ্ঞাপন প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com