বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের কাজ হাতে নিয়েছে সরকার,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ৬৮ বছর পর বিশ্বকাপে একদিনে সব ম্যাচ ড্র ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর তেল শোধনাগারে আগুন সরকার দেশের সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ঘোড়াঘাট কোলে বন্দী আয়াতের পৃথিবী দেখার স্বপ্ন কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির হরমুজ প্রণালী শুক্রবার পুরোপুরি খুলে যাবে : ট্রাম্প রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : 3:49 pm, মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি ভারতের কলকাতায় এ অভিনেতা ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন।

তার দেওয়া তথ্যানুযায়ী, সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার কস্তুরী হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগাল করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়। ৃ

একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।

তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত মোশাররফ করিম বা তার স্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com