
মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের কাজ হাতে নিয়েছে সরকার| প্রতিটি জেলায় একটি করে খামার ˆতরি করার পরিকল্পনা নেয়া হয়েছে| দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনকালে এ কথা বলেন তিনি|
মন্ত্রী বলেন,গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগল পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলো| ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ প্রদান ও দরিদ্র নারীদের বিনামূল্যে ছাগল উপহার দেওয়ার মতো কর্মসূচি নিয়েছিলো|
তবে দুর্ভাগ্যজনকভাবে পরের সরকারগুলো রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এ প্রকল্প পরিত্যক্ত ঘোষণা করায় বিলুপ্তির পথে এখন ব্লাক বেঙ্গল| বর্তমান সরকার যে কোন মূল্যে ব্লাক বেঙ্গলের ঐতিহ্য ফিরিয়ে আনবে বলেও জানিয়ে তিনি আরও বলেন,মহিষ প্রজন্নন ধরে রাখার জন্য সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে| পরে তিনি এলডিডিপি প্রকল্পের সমাপনী কর্মশালা ও এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) তে কর্মরত প্রাণিসম্পদ সম্পসারণ কর্মকর্তাদের চাকরি বন্দোবস্তকরণের দাবিতে মানববন্ধন করা বৃন্দের মন্ত্রী খোলামেলা আলোচনা করেন|
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেনমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন,বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক,প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান| পরে মন্ত্রী মহিষ গবেষণা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন|