বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের কাজ হাতে নিয়েছে সরকার,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ৬৮ বছর পর বিশ্বকাপে একদিনে সব ম্যাচ ড্র ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর তেল শোধনাগারে আগুন সরকার দেশের সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ঘোড়াঘাট কোলে বন্দী আয়াতের পৃথিবী দেখার স্বপ্ন কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির হরমুজ প্রণালী শুক্রবার পুরোপুরি খুলে যাবে : ট্রাম্প রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৬৮ বছর পর বিশ্বকাপে একদিনে সব ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 6:46 pm, মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দীর্ঘ ৬৮ বছর পর বিশ্বকাপে ড্র’ময় এক দিন দেখলো ফুটবলপ্রেমিরা। ২৩তম ফুটবল বিশ্বকাপের পঞ্চম দিন ম্যাচ হয়েছে মোট চারটি। সবগুলোই ম্যাচই সমতায় শেষ হয়েছে।

পঞ্চম দিন স্পেন-কেপ ভার্দে ম্যাচ ০-০, বেলজিয়াম-মিসর ও সৌদি আরব-উরুগুয়ে ১-১ এবং ইরান-নিউজিল্যান্ড ম্যাচ ২-২ গোলে ড্র হয়। বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।

এর আগে ১৯৫৮ সালের ১৫ জুন সুইডেন বিশ্বকাপে প্রথম একদিনে চারটি ম্যাচ ড্র হয়েছিল। সুইডেন-ওয়েলস ০-০, ইংল্যান্ড-অস্ট্রিয়া ও পশ্চিম জার্মানি-উত্তর আয়ারল্যান্ড ২-২ এবং প্যারাগুয়ে-যুগোস্লাভিয়া ৩-৩ গোলে ম্যাচ ড্র করেছিল।

৬৮ বছর আগে ১৫ জুন চারটি ম্যাচ ড্র হয়েছিল। কাকতালীয়ভাবে এ বছরের ঠিক ১৫ জুনই বিশ্বকাপের চারটি ম্যাচ ড্র হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com