মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

রাজবাড়ীতে আর্জেটিনা সাপোর্টারসহ ৫ মাদকসেবীর কারাদণ্ড

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 6:08 pm, সোমবার, ১৫ জুন, ২০২৬
রাজবাড়ী পৌর শহরের লোকোশেড, বিনোদপুর, লক্ষীকোল এলাকায় মোবাইল কোর্টের অভিযানে আর্জেটিনার জার্সি গায়ে এক সাপোর্টারসহ ৫জনকে আটকের পর কারাদণ্ড প্রদান করেছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ আবুবকর সিদ্দিক, মোঃ আশিকুজ্জামান ও মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যবৃন্দ সমন্বয়ে অভিযান পরিচালনা করে। রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর লক্ষীকোল, লোকোশেড, বিনোদপুর এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আবিদ হোসেন রাতুল (২৬), বার্থা গ্রামের লোকমান সরদারের ছেলে মোঃ মনির রায়হান (১৯), ভবানীপুর গ্রামের মাধব চন্দ সরকারের ছেলে সাধন সরকার (৩২), বার্থা গ্রামের রাশেদের ছেলে রিপাত (১৯), সজ্জনকান্দা এলাকার সিরাজ মিয়ার ছেলে জাহিদুল হাসান হিমেল (২৭) এর দেহ তল্লাশিকালে  গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক  আসামীদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, অভিযান চালিয়ে ৫জন মাদকসেবীকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড প্রদান করে। তাদেরকে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com