রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২ বগুড়ার শেরপুর উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৭৭ লাখ টাকার সরকারি সহায়তা শেরপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: প্রথম দিনে ৩০০ চারা রোপণ যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত বালিয়াকান্দিতে ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।

​শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : 7:19 pm, শনিবার, ১৩ জুন, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলার বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনির ত্রি-বার্ষিক নির্বাচন -২০২৬ ইংঅনুষ্ঠিত হয়েছে।

১৩ জুন (শনিবার) উৎসব মুখর পরিবেশে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে উপজেলার দশটি ইউনিয়নের গ্রাম পুলিশদের অংশগ্রহণের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে । সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয় ।

নির্বাচনে সভাপতি পদে ৬২ ভোট পেয়ে বিশালপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদুল ইসলাম ৩১ ভোট পেয়েছেন।সভাপতি পদে ৩ টি ভোট বাতিল হয়। সাধারণ সম্পাদক পদে ৬১ ভোট পেয়ে ভবানীপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শ্রী রুহিনী কান্ত বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী মংলা ৩৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ১টি ভোট বাতিল হয়।

ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা, ৫ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা, বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা এসোসিয়েশান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মমিন,রিটার্নিং কর্মকর্তা, গাড়িদহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, সহকারি রিটার্নিং কর্মকর্তা,মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রিজাইডিং অফিসার, সুঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন কুমার দত্ত, প্রিজাইডিং অফিসার, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, প্রিজাইডিং অফিসার, মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল মাহমুদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মন্ডল,নাসিমা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com