রাজবাড়ীতে অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অর্থনৈতিক শুমারী ২০২৩ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো (বিবিএস) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আফরোজা পারভীনের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন, রাজবাড়ী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্যে রাখেন, গোয়ালন্দ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দীপ্তি রানী পাল। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।