শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার রাজবাড়ীর পাংশা পৌরসভায় কাদা-মাটির মধ্যে সড়ক নির্মাণের অভিযোগ রাজবাড়ীতে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ ঠিকাদারকে এলজিইডি কর্মকর্তার সতর্কবার্তা বালিয়াকান্দিতে দূনীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ ইইউ ও এসিইউ প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের বৈঠক খুবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের ইন্তেকাল

রাজবাড়ীর পাংশা পৌরসভায় কাদা-মাটির মধ্যে সড়ক নির্মাণের অভিযোগ

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি 
  • আপডেট সময় : 6:19 pm, বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
রাজবাড়ী পৌরসভা এলাকায় সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাদা-মাটির মধ্যে সড়ক নির্মাণ কাজ চললেও এলজিইডির প্রকৌশলীর দাবী নিয়মানুযায়ী কাজ চলছে। এদিকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
পাংশা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্রে জানাগেছে, পাংশা পৌরসভার উপজেলা হেডকোয়াটার থেকে কলেজ মোড় পর্যন্ত ২১৩০ মি.মি, চওড়া এভারেজ ৮.৭ মি.মি এবং বাগদুলী ভিসি লাঙ্গলবাঁধ সড়ক ৩.৮৫০ কি.মি. সড়ক নির্মাণে ১০ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে কাজটি পান ঠিকাদারী প্রতিষ্ঠান জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স। তবে, কাজটি বাস্তবায়ন করছেন চন্দনা কনস্ট্রাকশন।
রিকসা চালক জলিল বলেন, যেভাবে কাদা-মাটি দিয়ে কাজ করা হচ্ছে, ওখান দিয়ে যাওয়া সম্ভব না। আসলে এভাবে কাজ করলে কতদিন রাস্তা থাকবে বলা মুশকিল।
স্থানীয়রা বলেন, সড়কটি নির্মাণ কাজের শুরুতেই বালি, মাটি ও নিন্মমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। উপজেলা পরিষদ ও পৌরসভা এলাকার মধ্যে কাজ হলেও নেই কোন তদারকি। কাদা-পানির মধ্যে কাজ করায় কাজের স্থায়ীত্ব নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বুধবার দুপুরে সরেজমিন পাংশা কলেজ মোড় এলাকায় গিয়ে দেখাযায়, সড়কের কাজ করছে কাদা-মাটিতে একাকার হয়েছে। পায়ে হেটে যাওয়ার কোন পরিবেশ নেই। কাদার মধ্যে রোলার দিয়ে সমান করা হচ্ছে।
এ বিষয়ে কথা বলতে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।
পাংশা উপজেলা এলজিইডির প্রকৌশলী প্রনব কান্তি বল বলেন, নিয়মানুযায়ী কাজ করা হচ্ছে। অনিয়মের কোন সুযোগ নেই। কোথায় কাদা-মাটি দিয়ে কাজ করা হচ্ছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com