রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : 6:38 pm, শনিবার, ২৩ মে, ২০২৬

জয়পুরহাট শহরে সড়ক দুর্ঘটনায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে শহরের শিল্পকলা একাডেমির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাফু সদর উপজেলার পালি গ্রামের বাসিন্দা ও আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা BRAC-এর দিনাজপুর অফিসে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন মাফু। পথে শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনর্চাজ ওসি নূরে আলম সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com