রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

‘আমেরিকার প্রতি ভালোবাসার’ জন্য ছেলের বিয়েতে যাচ্ছেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 12:14 pm, শনিবার, ২৩ মে, ২০২৬

চলতি সপ্তাহেই বিয়ের পিড়িতে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প ‍জুনিয়র। তবে এতে উপস্থিত থাকছেন না বাবা ট্রাম্প। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, সরকারি গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে ওয়াশিংটনেই থাকতে হচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, ‘আমি খুবই চেয়েছিলাম আমার ছেলে ডন জুনিয়র এবং ট্রাম্প পরিবারের নতুন সদস্য হতে যাওয়া তার হবু স্ত্রী বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে থাকতে। কিন্তু সরকারি দায়িত্ব ও যুক্তরাষ্ট্রের প্রতি আমার ভালোবাসার কারণে তা সম্ভব হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে হোয়াইট হাউসে ওয়াশিংটনে থাকাটাই আমার জন্য জরুরি।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহান্তে বাহামার একটি ছোট দ্বীপে বিয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি হবে একেবারে ব্যক্তিগত ও সীমিত পরিসরে।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তার ছেলে চেয়েছিল তিনি বিয়েতে উপস্থিত থাকুন। তবে এটি ছোট ও ব্যক্তিগত আয়োজন হওয়ায় এবং সময় অনুকূলে না থাকায় তার যাওয়া কঠিন হয়ে পড়েছে।

ট্রাম্প বলেন, ‘আমার সামনে এখন ইরানসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে।’

বর্তমানে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলে যে যুদ্ধ শুরু করে, তা বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব ফেলেছে।

এটি ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সাবেক মডেল ও অভিনেত্রী ভ্যানেসা ট্রাম্পের

সঙ্গে ১২ বছর সংসার করেন। তাদের পাঁচ সন্তান রয়েছে। ২০১৮ সালে ভ্যানেসা বিচ্ছেদের আবেদন করেন।

পরে ট্রাম্প জুনিয়র মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব কিম্বারলি গুইলফয়েলের সঙ্গে বাগদান করেন। তবে ২০২৪ সালে তাদের সম্পর্কেরও বিচ্ছেদ ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com