রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ঘোড়ঘাট প্রতিনিধি
  • আপডেট সময় : 5:54 pm, শনিবার, ২৩ মে, ২০২৬

শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার নূরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আল-আমিন (১৬), মোখলেসপুর গ্রামের ছলিমুদ্দিনের ছেলে সৈকত (১৫) এবং আফসাড়াবাদ কলোনির মদাগাড়ীর সমসের উদ্দিনের ছেলে কাইউম (২০)।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল পৌনে নয়টার দিকে দিনাজপুরগামী একটি (ঢাকা মেট্টো- ট ২৪-২৫৫৯) ট্রাকটি সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের তিন যাত্রী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অপর দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ওসি বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com