শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের নেতার বিরুদ্ধে অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপ প্রচার কাজিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহাবুবুর রহমান বাবু’র দাফন সম্পন্ন রাজবাড়ীতে নিখোঁজের ১০দিন পর মা-মেয়ের মরদেহ উদ্ধার শেরপুরে গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ একনেকে পাশ হওয়ায় রাজবাড়ীর পদ্মাপাড়ে আনন্দ মিছিল ও দোয়া অনুষ্ঠান বালিয়াকান্দির জঙ্গলে খাল খনন কর্মসূচির উদ্বোধন বালিয়াকান্দির জামালপুরে  খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঘোড়াঘাটে কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত ঘোড়াঘাটে ধান ভুট্টা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতি বস্তায় ২ কেজি বেশি নেওয়ার অভিযোগ কৃষকের

আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের নেতার বিরুদ্ধে অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপ প্রচার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:11 pm, শুক্রবার, ১৫ মে, ২০২৬

আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার বিরুদ্ধে অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপ প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় সংগঠনটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেন তারা। 

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, আমাদের সংগঠনের ইউনিয়ন কমিটির সহ-সভাপতি সেলিম মোল্লাকে বিগত আওয়ামী লীগের সময়ে অত্যাচার ও দমন-পীড়নের শিকার হতে হয়েছিল।  তিনি ৫ই আগস্টে ইয়ামিন ছাত্র হত্যা মামলার প্রথম সাক্ষী। অথচ ইদানীং তার বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যানার-পোস্টার এডিট করে, সেখানে তার একটি ছবি যুক্ত করে তা অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার করা হচ্ছে। তার বিরুদ্ধে যে মিথ্যা অপ-প্রচার চালানো হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  

তারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা যারা আছেন, আওয়ামী লীগের সময়ে আমরা যে জুলুম অত্যাচার ও নিপিড়ন সহ্য করেছিলাম আমাদের মনে হচ্ছে আমরা এখন ক্ষমতায় গিয়েও এ থেকে আমরা এখনো রেহাই পাইনি। 

এসময়ে উপস্থিত ছিলেন, সংগঠনটির থানা কমিটির সভাপতি নূর হোসেন ভুঁইয়া ও আশুলিয়া ইউনিয়ন কমিটির সহ-সভাপতি সেলিম মোল্লা সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com