শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের নেতার বিরুদ্ধে অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপ প্রচার কাজিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহাবুবুর রহমান বাবু’র দাফন সম্পন্ন রাজবাড়ীতে নিখোঁজের ১০দিন পর মা-মেয়ের মরদেহ উদ্ধার শেরপুরে গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ একনেকে পাশ হওয়ায় রাজবাড়ীর পদ্মাপাড়ে আনন্দ মিছিল ও দোয়া অনুষ্ঠান বালিয়াকান্দির জঙ্গলে খাল খনন কর্মসূচির উদ্বোধন বালিয়াকান্দির জামালপুরে  খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঘোড়াঘাটে কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত ঘোড়াঘাটে ধান ভুট্টা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতি বস্তায় ২ কেজি বেশি নেওয়ার অভিযোগ কৃষকের

পদ্মা ব্যারেজ একনেকে পাশ হওয়ায় রাজবাড়ীর পদ্মাপাড়ে আনন্দ মিছিল ও দোয়া অনুষ্ঠান

রাজবাড়ী প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী
  • আপডেট সময় : 4:00 pm, শুক্রবার, ১৫ মে, ২০২৬

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে পদ্মা’ব্যারেজ একনেকে অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী’র অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরকে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশীদ হারুন ও পদ্মাপাড়ের গণমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে পদ্মাপাড়ে আনন্দ মিছিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম সরদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার, বিএনপির নেতা শামসুল আলম সোহরাব, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ মকুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সেলিম মিয়া, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম খোকন, ছাত্রদল নেতা রুবেল, সজীব রাজাসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com