সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমানের পুত্র, মাছুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কাজিপুর উপজেলা সদরে বসবাসকারী
মাহাবুবুর রহমান বাবু (৪৯) বৃহস্পতিবার (১৪ মে) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয় স্বজন, বন্ধ-বান্ধব, সহকর্মীসহ বহু গুণগ্রাহী রেখে যান। বাদ এশা কাজিপুর উপজেলা পরিষদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসলমান জনাজায় অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের ইন্তেকালে বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক সমাজ গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেছেন।