শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের নেতার বিরুদ্ধে অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপ প্রচার কাজিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহাবুবুর রহমান বাবু’র দাফন সম্পন্ন রাজবাড়ীতে নিখোঁজের ১০দিন পর মা-মেয়ের মরদেহ উদ্ধার শেরপুরে গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ একনেকে পাশ হওয়ায় রাজবাড়ীর পদ্মাপাড়ে আনন্দ মিছিল ও দোয়া অনুষ্ঠান বালিয়াকান্দির জঙ্গলে খাল খনন কর্মসূচির উদ্বোধন বালিয়াকান্দির জামালপুরে  খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঘোড়াঘাটে কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত ঘোড়াঘাটে ধান ভুট্টা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতি বস্তায় ২ কেজি বেশি নেওয়ার অভিযোগ কৃষকের

রাজবাড়ীতে নিখোঁজের ১০দিন পর মা-মেয়ের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী
  • আপডেট সময় : 4:03 pm, শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিখোঁজের ১০দিন পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বগারটিলা এবং ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনসার মাতুব্বরের ডাঙ্গী গ্রামের সীমান্তবর্তী ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহানারা (৩০) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আমজাদ শেখের স্ত্রী এবং মেয়ে সামিয়া (২)। 

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফরিদপুর সদর থানা পুলিশের উপস্থিতে লাশ উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার দুপুর বেলা কুলসুম নামে এক নারী ছাগল চরাতে গিয়ে কলাবাগানের পাশে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখে সন্দেহ করেন। এ সময় তিনি দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে দেখেন, মাটির নিচ থেকে মানুষের পায়ের গোড়ালি বের হয়ে আছে। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশ ও ফরিদপুর সদর থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩০-৩৫) ও এক কন্যাশিশুর (৩-৪) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ সময় ফরিদপুর সদর থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল।

পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে। গত দশদিন ধরে জাহানারা নিখোঁজ ছিল। দুদিন আগে গোয়ালন্দ ঘাট থানায় একটি জিডি করেন। 

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম বলেন, মরদেহ দুইটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেটা ফরিদপুর জেলার সীমানার মধ্যে পড়েছে। তারপরও আমরা অধিকতর যাচাইয়ের জন্য বিষয়টি নিয়ে কাজ করছি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com