বগুড়ার শেরপুরে প্রোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম পি ই পি’র প্রকল্প অফিস শেরপুর সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসআইডিপি)’র উদ্যোগে (পুল্টি ফ্যামিলি চ্যারিটেবল ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র) এর সহযোগিতায় উপজেলার দশটি ইউনিয়নের ও একটি পৌরসভার হতদরিদ্র পরিবারের মাঝে অর্থনৈতিক ও সামাজিক সহায়তা বিতরণ করা হয়।
এ সময় ২ টি পরিবারের মাঝে গরু,৯ টি পরিবারের মাঝে ছাগল,৯ টি পরিবারকে ক্ষুদ্র ব্যবসা সহায়তা , ৩ টি পরিবারকে খাদ্য সহায়তা,৪ টি পরিবারকে চিকিৎসা সহায়তা, ৪ টি পরিবারকে মুরগী পালন সহায়তা, ৫ টি পরিবারকে শিক্ষা সহায়তা, ১ টি পরিবারকে সবজি বাগান সহায়তাসহ মোট ৩৭ টি পরিবারের মাঝে ৩,২৯,৪৫৫/= (তিন লক্ষ ঊনত্রিশ হাজার চারশত পঞ্চান্ন) টাকার বিভিন্ন ধরনের সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ মে (বুধবার) দুপুর ২ টায় শেরপুর উপজেলার ( দরিমুকন্দ) অফিস চত্বরে এ বিতরনী অনুষ্ঠানে ডিআইডিপি ও এসআইডিপি’র বগুড়া জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিইপির কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য শাহজাহান আলী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিইপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এস,এম,মজিবুর রহমান,পরিচালক( অর্থ) এমরান হোসাইন, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শাওন, জেলা মাঠ সমন্বয়কারী সুলতান মাহমুদ,মাঠ সমন্বয়কারী মামুনুর রশিদ,সমাজকর্মী সুজন তাঁতী,হাতিগাড়া দলের সভানেত্রী শাপলা রানী প্রমুখ।