বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

রাজবাড়ীর ‎বালিয়াকান্দিতে রাস্তায় কাদামাটি ফেলে জনদুর্ভোগ, দুই ব্যক্তিকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি ‎জাকির হোসেন পাটোয়ারী
  • আপডেট সময় : 12:22 pm, বুধবার, ১৩ মে, ২০২৬



‎রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (১২ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে মাটি বহনের সময় যথাযথ সতর্কতা অবলম্বন না করে সড়কে কাদামাটি ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে দুই জনকে জরিমানা করেন।
‎বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) এহসানুল হক শিপন, ভ্রাম্যমাণ আদালতে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১ ও ১৭ বিধি অনুযায়ী মিজানুর রহমান চাঁদ (৫০) ও নজরুল ইসলাম (৪০) নামের দুই ব্যক্তিকে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎এ সময় সংশ্লিষ্টদের দ্রুত সড়ক পরিষ্কার করে জনসাধারণের চলাচল স্বাভাবিক করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়।


‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি ও পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com