সোমবার, ১১ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আফ্রিকায় অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে ইউরোপের পক্ষ নিলেন ফ্রান্সের মাখোঁ হরমুজ প্রণালী নিয়ে প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক ডাকছে যুক্তরাজ্য-ফ্রান্স ১২০ রানে এগিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ নোবিপ্রবিতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পলিত ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করলেন এমপি সেলিম রেজা কাজিপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উত্তম কৃষি চর্চা নিশ্চিতে জয়পুরহাটের কালাইয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সুন্দরগঞ্জে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভদের মানববন্ধন

তাসকিনের হাফ-সেঞ্চুরি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 6:04 pm, রবিবার, ১০ মে, ২০২৬

বাংলাদেশের সপ্তম বোলার ও তৃতীয় পেসার হিসেবে টেস্টে ৫০ উইকেট পূর্ণ করেছেন তাসকিন আহমেদ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারে ৫০ উইকেট পূর্ণ করেন তাসকিন। 

১৭ টেস্টে ৪৯ উইকেট নিয়ে মিরপুর টেস্টে খেলতে নামেন তাসকিন। টেস্টের তৃতীয় দিনের নবম ওভারে পাকিস্তানের ওপেনার আজান আওয়াইসকে ১০৩ রানে থামিয়ে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তাসকিন। 

২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাসকিনের। এরপর বিভিন্ন সময় ইনজুরি ও কাজের চাপ বিবেচনায় খুব বেশি টেস্ট খেলা হয়নি তার। অবশেষে ক্যারিয়ারের ১৮তম টেস্টে এসে ৫০ উইকেট পূর্ণ করেন তিনি। 

বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে ৫০ উইকেট নিলেও, দেশের তৃতীয় পেসার হিসেবে এই কীর্তি গড়েন তাসকিন। আগের দুই পেসার মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাত হোসেন। পেসারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তাসকিন। মাশরাফি ১৯ টেস্টে ও শাহাদাত ২১ টেস্টে ৫০ উইকেটের দেখা পেয়েছিলেন। তাসকিন ৫০ উইকেট নিতে ১৮ টেস্ট খেলেছেন। 

বাংলাদেশের হয়ে টেস্টে ৫০ বা তার বেশি উইকেট নিয়েছেন- তাইজুল ইসলাম (৫৮ ম্যাচে ২৫১ উইকেট), সাকিব আল হাসান (৭১ ম্যাচে ২৪৬ উইকেট), মেহেদি হাসান মিরাজ (৫৭ ম্যাচে ২১৩ উইকেট), মোহাম্মদ রফিক (৩৩ ম্যাচে ১০০ উইকেট), মাশরাফি বিন মুর্তজা (৩৬ ম্যাচে ৭৮ উইকেট) এবং শাহাদাত হোসেন (৩৮ ম্যাচে ৭২ উইকেট)।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com