সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাট শতকণ্ঠে গীতা পাঠে মুখরিত বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ প্রার্থনা সিরাজগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষকের আধা পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ নজরুলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজনীতি: অস্তিত্বের সংকট নাকি নতুন উত্থানের হাতছানি? রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড নীলফামারীতে ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা পশ্চিমবঙ্গে ভোট গণনাকে ঘিরে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্থগিত বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে কিশোরীর মৃত্যু কাজিপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা কাজিপুরে ৩৭৫৯২ শিশুকে হাম-রুবেলা টিকা, শিক্ষকদের ওরিয়েন্টেশন সম্পন্ন

ঘোড়াঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার

ঘোড়াঘাট প্রতিনিধি
  • আপডেট সময় : 4:26 pm, রবিবার, ৩ মে, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ জন
মাদকসেবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২ মে) দিবাগত রাতে উপজেলার
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা
গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকবিরোধী অভিযান
পরিচালনা করে ঘোড়াঘাট থানা পুলিশ। অভিযান চলাকালীন নিষিদ্ধ মাদক
ট্যাপেন্ডাটোল সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রফতারকৃতদের রাতেই ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে বিজ্ঞ
আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।ঘোড়াঘাট থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এলাকায় মাদকের বিস্তার
রোধে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। বিশেষ করে ব্যথানাশক ট্যাবলেট
‘ট্যাপেন্ডাটোল’ যা বর্তমানে মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার বিরুদ্ধে জিরো
টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায়
রাখতে এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে
আরও জোরদার করা হবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com