বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের কাজ হাতে নিয়েছে সরকার,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ৬৮ বছর পর বিশ্বকাপে একদিনে সব ম্যাচ ড্র ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর তেল শোধনাগারে আগুন সরকার দেশের সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ঘোড়াঘাট কোলে বন্দী আয়াতের পৃথিবী দেখার স্বপ্ন কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির হরমুজ প্রণালী শুক্রবার পুরোপুরি খুলে যাবে : ট্রাম্প রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পিরোজপুরে ৩০ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 12:18 pm, শনিবার, ২ মে, ২০২৬

জেলার মঠবাড়িয়া উপজেলায় পুলিশের অভিযানে একটি তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন, মঠবাড়িয়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক মো.নাসির উদ্দিন।

পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের  ভিত্তিতে মঠবাড়িয়া থানার একটি বিশেষ দল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় মাওলানা মো. নাসির উদ্দিনের মালিকানাধীন ‘মাওলানা মঞ্জিল’ নামে একটি ৫তলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় ওই তলার ভাড়াটিয়া সাজিদুর রহমানের একটি কক্ষে পুলিশ তল্লাশি চালিয়ে স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ বস্তায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাজেদুর পালিয়ে যায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদক বেচাকেনার অভিযোগ ছিল।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বাসস’কে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ১৫ লক্ষ টাকা বাজার মূল্যের ৩০ কেজি  গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com