শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :

ঝিনাইদহে শ্রমিক কল্যাণ তহবিলের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 6:39 pm, শুক্রবার, ১ মে, ২০২৬

জেলায় আজ মহান মে দিবস উপলক্ষে দুস্থ শ্রমিক পরিবারগুলোর মধ্যে কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১০টায় মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব সহায়তার চেক বিতরণ করা হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যশোর অঞ্চলের পরিচালক রাজীব বড়ুয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু প্রমুখ।  

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলার ১৩ জন দুস্থ শ্রমিকের উন্নত চিকিৎসা ও তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি বাবদ প্রায় সাত লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এরআগে, দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com