মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

উয়েফা প্রধানের সমালোচনায় বিশ্বকাপের ১৩ দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 6:38 pm, সোমবার, ১৫ জুন, ২০২৬

বিশ্বকাপে অংশ নেওয়া ১৩টি দেশের ফুটবল সংস্থা উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের সমালোচনা করেছে। তিনি মন্তব্য করেছিলেন এবারের সম্প্রসারিত বিশ্বকাপে অনেক ম্যাচই হবে “সম্পূর্ণ গুরুত্বহীণ”। আর এতেই তোপের মুখে পড়েছেন উয়েফা প্রধান।

যৌথ বিবৃতিতে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া কেপ ভার্দে, কুরাসাও, উজবেকিস্তানসহ ১৩টি দেশের ফুটবল সংস্থা জানায়, তারা স্লোভেনিয়ার সংবাদপত্র ডেলোতে প্রকাশিত সেফেরিনের মন্তব্য সম্মান বজায় রেখে কিন্তু দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে বলা হয়, “আমাদের দেশগুলোর জন্য বিশ্বকাপের কোনো ম্যাচই গুরুত্বহীন নয়। এই ম্যাচগুলোকে কম গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা অত্যন্ত হতাশাজনক। এটি বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচ, ক্লাব, ফুটবল সংগঠক এবং সমর্থকদের প্রচেষ্টা, ত্যাগ ও স্বপ্নকে যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে।”

খবরে বলা হয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে সেফেরিন মন্তব্য করেছিলেন বিশ্বকাপে দলের সংখ্যা ২০২২ সালের ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করায় প্রতিযোগিতার মান কিছুটা কমে যাবে।

ডেলো পত্রিকার উদ্ধৃতি অনুযায়ী তিনি বলেন, “আমাদের অনেক ম্যাচ আছে, যেগুলো একেবারেই অনাকর্ষণীয়।”

তবে আরেকটি স্লোভেনিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাকে এ কথাও বলতে দেখা যায়, ‘‘অন্যদিকে, ছোট দেশগুলোও এখন অংশ নিতে পারে এবং বিশ্বকাপের আবহ অনুভব করতে পারে, যা একটি বড় বিষয়।”

১৩টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশই সম্মানের দাবিদার।

বিবৃতিতে আরও বলা হয়, “প্রতিটি দল নিজেদের যোগ্যতায় এখানে এসেছে। প্রতিটি সমর্থকের স্বপ্ন দেখার অধিকার আছে। বিশ্বের কোটি মানুষের কাছে প্রতিটি ম্যাচেরই গুরুত্ব রয়েছে। সুতরাং আমরা উয়েফা সভাপতির মন্তব্য প্রত্যাখ্যান করছি।”

এই বিবৃতিতে আরও স্বাক্ষর করেছে ডিআর কঙ্গো, হাইতি, আলজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো, মিশর, ঘানা, সেনেগাল, আইভরি কোস্ট এবং দক্ষিণ আফ্রিকার ফুটবল ফেডারেশন।

এ ব্যপারে উয়েফার সঙ্গে যোগাযোগ করলে সংস্থার একজন মুখপাত্র সরাসরি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি সাংবাদিকদের গত সপ্তাহে সেফেরিনের দেওয়া একটি সাক্ষাৎকারের বিষয়ে উল্লেখ করে বলেন এখানে বিশ্বকাপ সম্প্রসারণ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com