মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

আহত ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী, বন্ধ শুটিং

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : 3:22 pm, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

আহত হয়েছেন ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী সোফি টার্নার। তিনি আহত হওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে বহুল প্রতীক্ষিত ‘টম্ব রাইডার’ সিরিজের শুটিং।

প্রযোজনা সংস্থা অ্যামাজন এমজিএম স্টুডিওস জানিয়েছে, টার্নার পিঠে হালকা চোট পেয়েছেন। সতর্কতামূলক কারণেই শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে, যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন।

যদিও এই চোট শুটিং চলাকালীন লেগেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এই লাইভ-অ্যাকশন সিরিজটি তৈরি হচ্ছে জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি ‘টম্ব রাইডার’ অবলম্বনে। এতে কিংবদন্তি চরিত্র লারা ক্রফট-এর ভূমিকায় অভিনয় করছেন টার্নার।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগে থেকেই থাকা পিঠের সমস্যাই নতুন করে বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

ফলে শুটিং অন্তত এক মাস, এমনকি প্রয়োজনে আরো কয়েক মাস পিছিয়ে যেতে পারে। যদিও সিরিজটির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, ধারণা করা হচ্ছে ২০২৭ সালের দিকে এটি দর্শকের সামনে আসতে পারে।
এই চরিত্রের জন্য দীর্ঘদিন ধরে কঠোর শারীরিক প্রস্তুতি নিয়েছেন টার্নার। সপ্তাহে পাঁচ দিন, প্রতিদিন প্রায় আট ঘণ্টা করে প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।

আগে নিয়মিত শরীরচর্চার অভ্যাস না থাকায় বিষয়টি তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল বলেও জানিয়েছেন।
এর আগে ‘গেম অব থ্রোনস’-এ সানসা স্টার্ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান টার্নার। তবে নতুন এই অ্যাকশনধর্মী চরিত্র নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত—বিশেষ করে শারীরিকভাবে শক্তিশালী এক চরিত্রে নিজেকে গড়ে তোলার অভিজ্ঞতা তিনি উপভোগ করছেন।

সিরিজটিতে টার্নার ছাড়া আরো অভিনয় করছেন সিগুর্নি ওয়েভার, সেলিয়া ইমরি এবং জেসন আইজ্যাকস।

উল্লেখ্য, ‘টম্ব রাইডার’ প্রথম ভিডিও গেম হিসেবে প্রকাশিত হয় ১৯৯৬ সালে এবং এরপর একাধিকবার নতুনভাবে নির্মিত হয়েছে।

বড় পর্দায় লারা ক্রফট চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি ও অ্যালিসিয়া ভিকান্দার।
সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com