মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

শাকিবের গোঁফ তুলতে গিয়ে যে কাণ্ড হলো

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : 1:42 pm, শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

চরিত্রের প্রয়োজনে নিজেকে নানান লুকে হাজির হতে পছন্দ করেন শাকিব খান। যার প্রমাণ মেলে শাকিবের করা গত কয়েকটি সিনেমায়। এই মুহূর্তে নায়কের নতুন সিনেমা ‘সোলজার’র লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। কিন্তু অনেকেই জানেন না শাকিবের এ গোঁফ আসল নাকি নকল!

গোঁফের সে রহস্য নিজেই ফাঁস করেছেন শাকিব।
‘সোলজার’ সিনেমা নিয়ে নতুন তথ্য এ নায়কের কাছে জানতে চাইলে এ অভিনেতা বলেন, আমার গোঁফ নিয়ে অনেকেই একটি তথ্য জানেন না। আর সেটা হলো এ গোঁফটা কিন্তু আসল। ভক্তরা দারুণ পছন্দ করেছে আমার এই গোঁফ।

মজা করে শাকিব আরো বলেন, শুটিং শেষে যারা আমার মেকআপ রিমুভ করেন আমি মাঝে মাঝেই তাদের বলি আমার গোঁফটা খুলে দেও।
অনেকে অনেকক্ষণ আমার গোঁফের সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপর বলে, আরে এটা তো আসল। আমি তখন সত্যি মুহূর্তটা উপভোগ করি।

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এ সিনেমায় একজন দেশপ্রেমিক হিসেবে তিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন।

এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও এ সিনেমায় অভিনয়ে দেখা যাবে তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এ বি এম সুমনকে। আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com