শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

সীতাকুণ্ডে দুই ট্রাকের সংষর্ষে চালকের মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা
  • আপডেট সময় : 8:20 pm, রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে মো. সেলিম ফকির (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই ট্রাকের সহকারী রাকিব (২০)।

আজ রোববার ভোর ৪টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় বিসমিল্লাহ কম্পিউটার স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি রডবোঝাই ট্রাক আরেকটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর রডবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অপর  ট্রাকের পেছনের তিনটি টায়ার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সেলিম ফকির।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা  নিহত চালক সেলিম ফকিরকে উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এবং ট্রাকের আহত সহকারী রাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন জানান, নিহত চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com