বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ভালুকায় সেনাবাহিনীর হাতে দুই মাদক কারবারি আটক

মোঃ বাহার মিয়া, ভালুকা (ময়মনসিংহ)
  • আপডেট সময় : 3:39 pm, শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহের ভালুকায় সেনাবাহিনীর টহল চলাকালে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ভালুকা আর্মি ক্যাম্পের নিয়মিত টহল পরিচালনার সময় ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া এলাকায় কিছু লোক সেনাবাহিনীর টহল গাড়ী দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের অস্বাভাবিক আচরণ দেখে টহল কমান্ডার মেজর মো. নোমান মুনসির সন্দেহ হলে টহল সদস্যদেরকে তাদের ধরার জন্য নির্দেশ দেয়। টহল টিমের সদস্যরা মো. জামাল উদ্দিন (৫২) ও মো. রবিউল উদ্দিন (২৫) নামের দুইজনকে আটক করে। এসময় তাদের তল্লাশি করে দুই কেজি গাঁজা ও পাঁচ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে টহল কমান্ডার তাদেরকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে আইনি ব্যাবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করেন।

সেনাবাহিনীর কমান্ডার মেজর মো. নোমান মুনসি জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com