বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ভালুকায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : 7:48 pm, মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ময়মনসিংহের ভালুকায় শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পরে দূরপাল্লার বাসের যাত্রী ও পথচারীরা।শিক্ষার্থীরা জানায়, ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী বীরেন্দ চন্দ্র রায়কে অ্যাডভোকেট জসিম উদ্দিন ও সাবেক সেনাকর্মকর্তা আনিসুর রহমান বাদলের নেতৃত্বে মারধর ও লাঞ্ছিত করে। এঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন। এসময় দোষীদের দ্রুত বিচারের দাবি জানান তারা।পরে সেনাবাহিনী, র‍্যাব-১৪, ভালুকা মডেল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে বিদ্যালয়ে ফিরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com