বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

কোটা আন্দোলন: ময়মনসিংহে শিক্ষার্থীদের ধাওয়ায় ছাত্রলীগের পলায়ন!

মো. সাখাওয়াত উল্লাহ (ময়মনসিংহ জেলা প্রতিনিধি):
  • আপডেট সময় : 10:54 am, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কারের দাবীতে এবং গত কয়েক দিনে পুলিশ ও সরকারদলীয় নেতা-কর্মীদের হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী নিহত এবং বহু শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে ময়মনসিংহে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে নগরীর আনন্দ মোহন কলেজ এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিছু হটে আশেপাশের বিভিন্ন দোকান-পাটে আশ্রয় নিয়ে শাটার বন্ধ করে দিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের বরাতে জানা যায়, নগরীর আনন্দ মোহন কলেজ এলাকায় শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে ছাত্রলীগের একদল নেতাকর্মী তাদের উপর হামলা চালায়। এসময় সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে এক পর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে পলায়ন করে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com