বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে নদীতে ভেঙ্গে পরলো কাঁচামাটিয়ার ব্রীজ

মো. সাখাওয়াত উল্লাহ (ময়মনসিংহ প্রতিনিধি):
  • আপডেট সময় : 11:10 am, শনিবার, ১৩ জুলাই, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজার ও সাহেব নগরের মধ্যবর্তী কাঁচামাটিয়া নদীর সেই ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙ্গে নদীতে পরে গিয়েছে। ১২ই জুলাই শুক্রবার বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকায় বিকট আওয়াজে ব্রিজটি নদীগহ্বরে ধ্বসে পরে। এতে সোহাগী বাজার থেকে সাহেবনগর, দেওয়ানগঞ্জ বাজার ও সুটিয়া বাজারের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ব্রিজটা দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
উল্লেখ্য, গত ১৯ জুন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব মাহমুদ হাসান সুমন সরেজমিনে গিয়ে এই ব্রিজটি পরিদর্শন করেছিলেন এবং দ্রুততম সময়ে এখানে নতুন একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
স্থানীয় বাসিন্দা মো. আশরাফুল আলম নাহিদ জানান, বিকাল আনুমানিক ৫:৩০ এর দিকে বিকট শব্দ শুনে দৌড়ে বাড়ির বাহিরে এসে দেখেন যে বাড়ির পার্শ্ববর্তী কাঁচামাটিয়া নদীর ব্রিজটি ভেঙ্গে নদীতে পরে গিয়েছে। এসময় ব্রীজের উপরে একটি মালবাহী ট্রলি ছিল। ট্রলিটি ব্রিজের অর্ধেক অংশ অতিক্রম করার সাথে সাথেই অতিক্রান্ত পেছনের অংশটি ভেঙ্গে পরে যায়। এক মুহূর্ত আগে ব্রিজটি ভাঙলেই ট্রলিটি নদীতে পরে যেতো। ঘটতে পারতো হতাহতের ঘটনা। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে ভোগান্তিতে পরেছেন হাজারো মানুষ। এখানে দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন এই পথে চলাচলকারী সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com