বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সাভারে ৭৩ বছরের বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার মূল আসামী গ্রেপ্তার

প্রতিনিধি, সাভার
  • আপডেট সময় : 5:15 pm, বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

সাভারে ৭৩ বছরের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মুল আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে সাভার পৌর এলাকার ডগরমোড়া সিআরপি থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি।
পুলিশ জানায়,চলতি বছরের ২৮ জুন সাভারের বিনোদবাইদ এলাকায় ছদ্মবেশী এক বোরখাপড়া নারী বাড়িওয়ালী হাজেরা খাতুনের বাসা ভাড়া নেওয়ার জন্য যান । পরে তার রুমে প্রবেশ করে হাজেরা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় সে। এরপর ওই নারীর পরিবার সাভার মডেল থানায় অজ্ঞাত আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আজ ভোর রাতে সাভারের ডগরমোড়া এলাকা থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারী নারী মমতাজ পারভীনকে গ্রেপ্তার করে। তবে হত্যা কান্ডের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং কি উদ্দেশ্যে এ হত্যাকান্ড তা তদন্তের স্বার্থে জানাতে চাননি পুলিশ। পরে তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়। আটক হত্যাকারী নারী ফেনী জেলার সদর থানার নতুনবাড়ি এলাকার ফয়েজ আহমেদ এর স্ত্রী। তিনি সাভারের ডগরমোড়া সিআরপি হাফিজুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com