বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সাভারে জামায়াত শিবিরের ৬৬ জন নেতা-কর্মী গ্রেফতার

প্রতিনিধি, সাভার
  • আপডেট সময় : 3:11 pm, শনিবার, ১৯ নভেম্বর, ২০২২



সাভারে নাশকতার অভিযোগে ঢাকা গার্ডেন সিটি ইকরা রিয়েল এষ্টেট এর আবাসন প্রকল্প থেকে জামায়াত শিবিরের ৬৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নাশকতার করার উদ্দেশ্যে গোপন সভা করার সময় তাদেরকে গ্রেপ্তার করে বলে সাভার মডেল থানা পুলিশ জানায়।
এদিকে ৬৬ জন জামায়াত শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর আবাসন প্রকল্পের কর্মকর্তারা গা ঢাকা দিয়েছেন।
পুলিশ জানায়, সাভারের ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নের সীমান্ত ঘেষা নির্জন গ্রাম চাপড়া এলাকায় ঢাকা গার্ডেন সিটি ইকরা রিয়েল এষ্টেট এর আবাসন প্রকল্পে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা দেশে বড় ধরণের নাশকতার উদ্দেশ্যে গোপন সভা করছে বলে পুলিশের কাছে খবর আসে। খবরের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতায় ব্যবহারের সরঞ্জামসহ ৬৬ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় পুলিশ বাদী হয়ে নাশকতার মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,ওই আবাসন হাউজিংটিতে নজর রাখা হচ্ছে সেখানে কারা আসে কারা যায়। এই বৈঠকের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com