বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

৮০০ পিস ইয়াবাসহ নারী আটক!

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 11:28 am, বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরখান থানা পুলিশ। আটককৃতের নাম সুলতানা আক্তার রজনী। এসময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টায় উত্তরখান থানার দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

উত্তরখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মজিদ জানান, একজন নারী উত্তরখান থানার হেলাল মার্কেট দক্ষিণপাড়া এলাকায় ইয়াবা বিক্রয় করছে- এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযানা চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রজনীকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com