বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সেনাবাহিনীকে আরও আধুনিকায়ণ করা হবে- সেনাবাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:10 pm, সোমবার, ৭ নভেম্বর, ২০২২



উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও আধুনিকায়ণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ (সোমবার) দুপুরে সাভার সেনানিবাসে তৌফিক মাল্টিপারপাস হলে সেনাবাহিনী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রদর্শনী প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসময় আরও বলেন,সেনাবাহিনী সবসময় দেশের কল্যাণে কাজ করে। বাহিনীটিকে আরও শক্তিশালী করার লক্ষে নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীকে সব বিষয়ে সর্বাত্মক সহযোগীতা করেন বলেও বলেন তিনি। এরপরে তিনি সেখানে একটি ১৫ তলা ভবন উদ্বোধন করেন। গত পাঁচ নভেম্বর সদর দপ্তর আর্টডক এর সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিযোগীতা শুরু হয়।

এতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ টি পদাতিক ডিভিশন লজিষ্টিকস এরিয়া এবং ছয়টি স্বতন্ত্র ব্রিগেড এবং বিশটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ ৩৭ টি দশ অংশ গ্রহণ করেন। এতে দশ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হন আর রানারআর্প হন ১৯ পদাতিক ডিভিশন। এসময় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ শামস চৌধুরী. নবম পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং শাহীনুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অঞ্চলের ইউনিট ও সংস্থার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com