বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

হত্যার উদ্দেশ্যে মা ও সন্তানকে জঙ্গলে ফেলে দেয়ার অভিযোগ

প্রতিনিধি, সাভার
  • আপডেট সময় : 12:42 pm, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

সাভারে হত্যার উদ্দেশ্যে মারধর করে মা ও তিন বছরের শিশু সন্তানকে জঙ্গলে ফেলে দেওয়ার পরে উদ্ধার করা হয়েছে। গেল রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়ার একটি ভয়ানক জঙ্গল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের শিকার ওই নারীর স্বামী সাহাব উদ্দিন জানান,গতকাল (বুধবার) নলাগড়িয়া এলাকার তার স্ত্রী ফারজানা ও তার তিন বছরের শিশু ছেলে হানিফ বাদশাকে নিয়ে তার শ্যালিকা ফারহানার বাড়িতে বেড়াতে যান। এসময় তার স্ত্রী ওই বাড়িতে গিয়েই দেখতে পান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার শ্যালিকাকে মারধর করছেন তার স্বামী আল আমিন। এসময় তার স্ত্রী মারধরের কারণ জানতে চাইলে তার শ্যালিকার স্বামী আল আমিন তার স্ত্রী ও তিন বছরের শিশু সন্তানকে বেধড়ক মারধর করে মৃত ভেবে নলাগড়িয়ার একটি জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যান। পরে গভীর রাতে স্থানীয়রা মা ও সন্তানের গোঙ্গানী শুনে তাদেরকে দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চলছে তাদের চিকিৎসা সেবা। এলাকাবাসী অমানুষিক নির্যাতনের এই অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেঁেছন। এঘটনায় সাভার মডেল থানায় অভিযুক্তকে প্রধান আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com