বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

ধামরাইয়ে হামলা করে বৃদ্ধার হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:44 pm, বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ এনে সন্ত্রাসী হামলা করা হয়েছে। এই হামলায় আহত হয়েছেন এক বৃদ্ধা ও তার ছেলে। সন্ত্রাসী হামলায় বৃদ্ধার হাত ভেঙ্গে যাওয়ায় তাঁকে ঢাকার সাভারে একটি প্রাইভেট হাসপাতালে মুমুর্ষ অবস্থায় ভর্তি করা হয়েছ
ঘটনাটি ঘটেছে ঢাকা জেলার ধামরাই উপজেলার বড় চন্দ্রাইল গ্রামে। আহত বৃদ্ধা ঐ গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী সায়েদা বেগম (৭০) এবং ছেলে শহিদুল ইসলাম (২৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট রাত ১২ টার দিকে শহিদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে পাশের রাস্তায় নিয়ে যায় একই এলাকার নূরুল ইসলামের ছেলে মোতালেব, মোশারফ, মোস্তফা, মোতালেবের ছেলে শিপন, রুপনসহ অনেকে। শহিদুল ও তার মামা রাস্তায় যাওয়ার সাথে সাথেই লাঠি-সোঁটা নিয়ে অতর্কিতে হামলা করে তারা। ঘটনা দেখে বৃদ্ধা সায়েদা বেগম এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় বৃদ্ধা সায়েদার বাম হাম ভেঙ্গে যায়। তাকে ঐ দিনই সাভারের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় ধামরাই থানা সূত্র। তবে, সন্ত্রাসীদের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে পরিবারটি। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com