বর্তমান সরকারের আমলে পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে আমাদের। তাই বিদ্যুৎ নিয়ে গুজবে কান দিয়ে ধর্মীয় ইস্যু তৈরী না করতে মুসল্লীদের প্রতি আহবান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান
শনিবার ঢাকার সাভারের মডেল মসজিদ মিলনায়তনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও ইমামদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, ইসলামীক ফাউন্ডেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে একটি। ইসলামের প্রচার, প্রকাশ, গবেষনা ও ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইসলামীক ফাউন্ডেশন গঠন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু। প্রতিটি মসজিদে ইসললামীক গণশিক্ষার আওতায় মক্তব স্থাপন করা হয়েছে। মসজিদের ইমাম সাহেবদেরই মক্তব পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। এ জন্য সরকার অতিরিক্ত অর্থ বরাদ্ধ করে প্রদান করে আসছে।
সাভার উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধূরী, সাভার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, আওয়ামী লীগ নেতা এসএম কামরুল আহসান সোনাহর, যুবলীগ নেতা জিএস মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের জাহিদুর রহমান, সাভার ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদের অধ্যক্ষ মওলানা আবদুল্লাহ, মডেল মসজিদের পেশ ইমাম মওলানা মারুফ বিল্লাহ ও উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের সাভার শাখার ফিল্ড সুপারভাইজার বদরুজ্জামান হাওলাদারসহ প্রমূখ।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রায় তিন’শ ইমাম ও শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সভায় সাভার উপজেলার বিভিন্ন মসজিদের প্রায় কয়েক’শত ইমাম অংশ গ্রহণ করেন।
এরপর সাভারের পাঁচটি ইউনিয়নে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। #