বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল সংবাদদাতা
  • আপডেট সময় : 11:53 am, শনিবার, ৯ জুলাই, ২০২২

টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) রাত পৌনে ১২টার দিকে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বানিয়াজান বাসস্ট্যান্ডের সামনের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন জামলপুর জেলা সদরের তুলসীপুর গ্রামের প্রাণকৃষ্ণ কর্মকারের ছেলে অটোরিকশাচালক বাবুল কর্মকার (৫০), রামনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২) তার ছোট ভাই মৃদুল হাসান (১৫) ও একই গ্রামের বজলুল মিয়ার ছেলে হাসান মিয়া (১৯)।  

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রাতে শেরপুর থেকে ছেড়ে আসা এসকে জননী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৫-৭৫৩) যাত্রীবিহীন বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে তিনজন যাত্রী নিয়ে অটোরিকশাটি জামালপুর সদর উপজেলায় যাচ্ছিল। রাস্তা ফাঁকা পেয়ে বাসের বেপরোয়া গতিতে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক বাবুল কর্মকার ও সাইফুল ইসলাম নিহত হন। গুরুতর অবস্থায় মৃদুল ও হাসানকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি চান মিয়া বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

এদিকে ঈদের আগের দিন এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com