বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

আশুলিয়ায় চাঁদাবাজি মামলায় গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : 12:22 am, মঙ্গলবার, ১৭ মে, ২০২২

আজ (১৬ মে) রাতে ঢাকার আশুলিয়া থানায় চাঁদাবাজি মামলায় ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, আশুলিয়া থানার তাজপুর গ্রামের কসিমউদ্দিন সরকারের ছেলে ইকবাল সরকার ও দেলোয়ার সরকার।

ঘটনার বিবরনে জানা যায়, তাজপুরে প্রায় ১৫ বছর যাবৎ ১৯ শতাংশ জমির উপর বাড়ি করে বসবাস করে আসছিলেন সাভারের আশুলিয়া থানার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান দেওয়ানের ছেলে দেওয়ান রাজু। বাড়িটির প্রতিবেশী তাজপুর এলাকার চিহিৃত সন্ত্রাসী ইকবাল সরকার ও দেলোয়ার সরকার বিভিন্ন সময় রাজুর কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় বাড়িটি দখল করতে চায় তারা। বিভিন্নভাবে দেওয়ান রাজুকে হুমকী-ধামকী ও প্রাণ নাশ করারও চেষ্টা করেছে এই দুই ভাই।
এ ব্যাপারে দেওয়ান রাজু মামলা দায়ের করলে তদন্তের পর আজ রাতে ইকবাল ও দেলোয়ারকে গ্রেফতার করা হয়।
তাদের আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলে জানায় আশুলিয়া থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com