বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানাল সরকার যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস সাভারে বিশেষ অভিযানে ধরা পড়ছে খুচরা কারবারি, অধরা গডফাদাররা, পর্ব-১ ১১ বছরেও দমানো যায়নি হুতিদের, এখন কী করবে সৌদি আরব? কটাক্ষ শুনেছিলেন রাধিকা না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী নাসিমা খান গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গ্রেফতার সেনা কর্মকর্তাদের নিয়ে যা বললেন রিজভী কাজীপুরে যমুনার চরাঞ্চলে ঘাস বিক্রি  করে সংসার চালায় হাজারো পরিবার 

জেনে নিন কোন ৫২টি অ্যাপের মাধ্যমে তথ্য নিচ্ছে চিন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:35 pm, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কোনও অ্যাপ ব্যবহার করলে মোবাইল ক্যামেরায় ছবিটা ভাল ওঠে। কোনও অ্যাপে সহজেই ভিডিও এডিট করা যায়। কোথাও আবার সারা দুনিয়ার খবর মুহূ্র্তে আপনার মুঠোয় চলে আসে। কিন্তু এই রঙিন অ্যাপের দুনিয়ার ভিতরের খবর কি জানেন? খুব গোপনে আপনার গোপন তথ্যটি হাতিয়ে নিচ্ছে বেশকিছু অ্যাপ। আর তা সোজা চালান করে দিচ্ছে চিনে। এমনই আশঙ্কার কথা আরও একবার প্রকাশ করল ভারতের ইনটালিজেন্স সংস্থাগুলি। সম্প্রতি তাদের তরফ কেন্দ্রের সঙ্গে এ বিষয়ে কথাও হয়েছে।

জানা গিয়েছে, ইনটালিজেন্স রিপোর্টে ৫২ টি অ্যাপের তালিকা তৈরি করা হয়েছে। যার মাধ্যমে গোপন তথ্য পাচারের আশঙ্কা রয়েছে। এমনকী, এই অ্যাপগুলির ব্যবহার নিষিদ্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে ওই রিপোর্টে। পাশাপাশি অ্যাপগুলি ব্যবহার না করার জন্যও দেশবাসীর কাছেও আরজি জানানো হয়েছে। তাঁদের দাবি, এই অ্যাুগুলির মাধ্যমে ব্যবহারকারীদের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে চিন। যা দেশের এবং আমজনতার ক্ষতি করছে। কিন্তু কোন কোন অ্যাপ এই তালিকায় রয়েছে? দেখে নিন সেই তালিকা।

চিনের সেই অ্যাপগুলি হল- TikTok, Vault-Hide, Vigo Video, Bigo Live, Weibo, WeChat, SHAREit, UC News, UC Browser, BeautyPlus, Xender, ClubFactory, Helo, LIKE, Kwai, ROMWE, SHEIN, NewsDog, Photo Wonder, APUS Browser, VivaVideo- QU Video Inc, Perfect Corp, CM Browser, Virus Cleaner (Hi Security Lab), Mi Community, DU recorder, YouCam Makeup, Mi Store, 360 Security, DU Battery Saver, DU Browser, DU Cleaner, DU Privacy, Clean Master – Cheetah
CacheClear, DU apps studio, Baidu Translate, Baidu Map, Wonder Camera, ES File Explorer, QQ International, QQ Launcher, QQ Security Centre, QQ Player, QQ Music, QQ Mail, QQ NewsFeed, WeSync, SelfieCity, Clash of Kings, Mail Master, Mi Video call-Xiaomi, Parallel Space

ইতিমধ্যে কেন্দ্রের তরফে জুম (Zoom) ও উই ট্রান্সফার (WeTransfer)-সহ একাধিক অ্যাপ নিষিদ্ধ করেছে। লাদাখ সীমান্তে চিনা সেনার হামলার পর আরও বেশকিছু অ্যাপ বাতিলের তালিকায় পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com