সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি ২৭০০ টাকায়ও মিলছে না এলপিজি: সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ মানুষ ফায়ার সার্ভিসের বদলি নীতিমালা জারি, একই কর্মস্থলে তিন বছর হলেই বদলিযোগ্য ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৫৫ সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি

অ্যান্ড্রয়েড ফোনের জন্য নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:54 am, বুধবার, ২১ আগস্ট, ২০১৯

সিএনআই নিউজ : অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরও সুরক্ষিত হল WhatsApp। এবার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাখার ব্যাবস্থা নিয়ে এসেছে জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ। আগে iOS ডিভাইস ব্যবহারকারীরা WhatsApp-এর এই বিশেষ ফিচারটি ব্যবহার করতে পারতেন। এবার অ্যান্ড্রয়েড বিটা ভার্সান 2.19.221 আপডেটে এই নতুন ফিচার ব্যবহার করা যাবে। তবে এই ফিচার ব্যবহার যে বাধ্যতামূলক, তা নয়। প্রয়োজনে বন্ধও রাখতে পারেন নতুন এই ফিঙ্গারপ্রিন্ট ব্যাবহারের সুযোগ।জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড বিটা ভার্সান 2.19.221 আপডেটে নতুন এই ফিচার ব্যবহার করা যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাখতে হলে WhatsApp-এর সেটিংসে যেতে হবে। সেখান থেকে বেছে নিতে হবে অ্যাকাউন্ট অপশনটি। এরপর প্রাইভেসি অপশনে গেলেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে  WhatsApp সুরক্ষিত করার সুযোগ পাবেন আপনি। অ্যানড্রয়েড মার্শমেলো বা তার থেকে পরের ভার্সানে নতুন এই ফিচার কাজ করবে।

কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে WhatsApp লক করার পর শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমেই অ্যাকাউন্টটি ওপেন করা যাবে। জানা গিয়েছে, তিনটি অপশনে এই ফিচার ব্যবহার করা যাবে। প্রথম অপশনে WhatsApp বন্ধ করার সঙ্গে সঙ্গে তা লক হয়ে যাবে। দ্বিতীয় অপশানে WhatsApp বন্ধের এক মিনিট পরে ও তৃতীয় অপশানে WhatsApp বন্ধের ৩০ মিনিট পরে চ্যাট আবার লক হয়ে যাবে। তৃতীয় অপশনটি ব্যবহার করা হলে একবার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে WhatsApp খোলার পর ৩০ মিনিট পর্যন্ত সেটি নিজে থেকে লক হবে না। জানা গিয়েছে, নতুন এই ফিচারের ফলে WhatsApp চ্যাট আরও সুরক্ষিত থাকবে। আপাতত বিটা ভার্সানে এই ফিচার পৌঁছালেও শীঘ্রই WhatsApp স্টেবেল ভার্সানে পৌঁছে যাবে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন। দীর্ঘদিনের অপেক্ষার পর অ্যান্ড্রয়েড ভার্সানের জন্য এই ফিঙ্গারপ্রিন্ট লকের অপশনটি আসায় খুশি ব্যবহারকারীরা।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com