

সিএনআই নিউজ : অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরও সুরক্ষিত হল WhatsApp। এবার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাখার ব্যাবস্থা নিয়ে এসেছে জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ। আগে iOS ডিভাইস ব্যবহারকারীরা WhatsApp-এর এই বিশেষ ফিচারটি ব্যবহার করতে পারতেন। এবার অ্যান্ড্রয়েড বিটা ভার্সান 2.19.221 আপডেটে এই নতুন ফিচার ব্যবহার করা যাবে। তবে এই ফিচার ব্যবহার যে বাধ্যতামূলক, তা নয়। প্রয়োজনে বন্ধও রাখতে পারেন নতুন এই ফিঙ্গারপ্রিন্ট ব্যাবহারের সুযোগ।জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড বিটা ভার্সান 2.19.221 আপডেটে নতুন এই ফিচার ব্যবহার করা যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাখতে হলে WhatsApp-এর সেটিংসে যেতে হবে। সেখান থেকে বেছে নিতে হবে অ্যাকাউন্ট অপশনটি। এরপর প্রাইভেসি অপশনে গেলেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে WhatsApp সুরক্ষিত করার সুযোগ পাবেন আপনি। অ্যানড্রয়েড মার্শমেলো বা তার থেকে পরের ভার্সানে নতুন এই ফিচার কাজ করবে।
কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে WhatsApp লক করার পর শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমেই অ্যাকাউন্টটি ওপেন করা যাবে। জানা গিয়েছে, তিনটি অপশনে এই ফিচার ব্যবহার করা যাবে। প্রথম অপশনে WhatsApp বন্ধ করার সঙ্গে সঙ্গে তা লক হয়ে যাবে। দ্বিতীয় অপশানে WhatsApp বন্ধের এক মিনিট পরে ও তৃতীয় অপশানে WhatsApp বন্ধের ৩০ মিনিট পরে চ্যাট আবার লক হয়ে যাবে। তৃতীয় অপশনটি ব্যবহার করা হলে একবার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে WhatsApp খোলার পর ৩০ মিনিট পর্যন্ত সেটি নিজে থেকে লক হবে না। জানা গিয়েছে, নতুন এই ফিচারের ফলে WhatsApp চ্যাট আরও সুরক্ষিত থাকবে। আপাতত বিটা ভার্সানে এই ফিচার পৌঁছালেও শীঘ্রই WhatsApp স্টেবেল ভার্সানে পৌঁছে যাবে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন। দীর্ঘদিনের অপেক্ষার পর অ্যান্ড্রয়েড ভার্সানের জন্য এই ফিঙ্গারপ্রিন্ট লকের অপশনটি আসায় খুশি ব্যবহারকারীরা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com