বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

যোগ ব্যায়ামে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:06 am, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

download (2)সিএনআই নিউজ : যোগ ব্যায়ামে মানুষের ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে বলে এক গবেষণায় দেখা গেছে। ফুসফুসের ক্রনিক রোগাক্রান্ত রোগীদের ইয়োগার বা যোগব্যায়াম বেশ উপকারী বলে গবেষকদের মত। ‘ চেস্ট’ নামে একটি জার্নালে সম্প্রতি গবেষণার ফলাফল প্রকাশিত হয়।
গবেষকরা জানান, ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে যোগ ব্যায়াম কার্যকর ভূমিকা রাখে। এটি শারীরিক অনুশীলনের কার্যক্ষমতা বাড়ায় এবং সিওপিডি (পযৎড়হরপ ড়নংঃৎঁপঃরাব ঢ়ঁষসড়হধৎু ফরংবধংব- ঈঙচউ) রোগীদের উন্নতি ঘটায়।
গবেষণার জন্য ৬০ জন সিওপিডি রোগীকে দৈবচয়নের ভিত্তিতে দুটি ভাগে বেছে নেয়া হয়। এরপর একটি গ্রুপকে যোগ ব্যায়াম শেখানো হয়। বাকি গ্রুপকে ‘পালমোনারি রিহ্যাবিলিটেশন’ প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়। এরপর তাদের রোগ নিরাময়ে অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। এতে ফুসফুসের উন্নতিতে যোগ ব্যায়াম ও ‘পালমোনারি রিহ্যাবিলিটেশন’র যথেষ্ট উপকারিতা প্রমাণিত হয়।
অংশগ্রহণকারীদের বিভিন্ন আসন, প্রাণায়াম, মেডিটেশন ও রিল্যাক্সেশন প্রশিক্ষণ দেওয়া হয়। এতে তাদের ফুসফুসের কার্যক্ষমতা যথেষ্ট বাড়ে বলে মত গবেষকদের।

 

 

 

 

শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/১০৪৭

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com