বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

চিনি হতে পারে ক্যানসারের কারণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:40 pm, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

images (1)সিএনআই নিউজ : অতিরিক্ত মাত্রায় চিনি খেলে শরীরে গ্লুকোজ সিক্স ফসফেট বেড়ে যেতে পারে। এটি হৃদপিণ্ডে প্রোটিন তারতম্য সৃষ্টি করে। এ কারণে এক পর্যায়ে হৃদক্রিয়াও বন্ধ হয়ে যেতে পারে।

গ্লুকোজ বেশি খেলে শরীরের কোষ ও মস্তিষ্কের বয়স বেড়ে যায় বলে জানা যায় ২০০৯ সালের এক গবেষণায়।
চিনি শরীরে এন্ডোরফিনের মাত্রা বাড়িয়ে দেয়, এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
চিনি বাইল অ্যাসিড বাড়িয়ে দেয় যা কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
নিয়মিত যারা চিনি খান, তাদের দেহের কোষের গঠন ও কোষের কাজ ক্ষতিগ্রস্ত হয়।
রক্তের প্রোটিন কমিয়ে দেয় চিনি। যারা নিয়মিত চিনি খান, তাদের রক্তের প্রোটিন -অ্যালবুমিন ও লাইপোপ্রোটিনে বিরূপ প্রভাব পড়ে। এতে করে শরীরে চর্বি ও কোলেস্টেরল বেড়ে যায়।
অপরিমিত চিনি খাওয়া যেমন খুব ক্ষতিকর, তেমনি চিনির বিকল্প খাবারগুলোও আপনার জীবন কেড়ে নিতে পারে। আর্টিফিশিয়াল চিনিযুক্ত সুগার ফ্রি খাবারগুলো একেকটি মারাত্মক ক্ষতিকর। এগুলো নানা ধরনের রোগের জন্ম দেয়। এমন কয়েকটি আর্টিফিশিয়াল চিনি সম্পর্কে জেনে নিন।

সুক্রালোজ
এই আর্টিফিশিয়াল সুইটেনার প্রাকৃতিক চিনির চেয়ে প্রায় ৬০০ গুণ বেশি মিষ্টি! বেকারি পণ্যে এই সুইটেনার বেশি ব্যবহার করা হয়। এটি শরীরের ওজন বাড়িয়ে দেয়।

অ্যাসপারটেম
এই আর্টিফিশিয়াল সুইটেনার চিনির চেয়ে ২০০ গুণ বেশি মিষ্টি। ডায়েট পানীয়তে এটি ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে এটি মাথাব্যথা, উদ্বেগ বাড়িয়ে দেয়াসহ অন্তত ৮০টি পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে।

অ্যাসেসালফেম কে
এটি ডায়েটারি সাপ্লিমেন্ট ও ডেজার্টে বেশি ব্যবহার করা হয়। এটিও চিনির চেয়ে ২০০ গুণ বেশি মিষ্টি। মাথা ব্যথা, হতাশাসহ মানব দেহের জন্য ক্ষতিকর অনেক উপসর্গ তৈরি করে এই উপাদান।

স্যাকারিন
বিভিন্ন খাদ্যে ব্যবহৃত আর্টিফিশিয়াল সুইটেনার সোডিয়াম স্যাকারিন চিনির চেয়ে ৩০০-৪০০ গুণ বেশি মিষ্টি। ল্যাবরেটরির গবেষণায় দেখা গেছে এই উপাদান ক্যানসার তৈরি করে।

 

 

 

 
শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/১০৩৯

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com