বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

হলুদ খেলে বৃদ্ধি পায় যে শারীরবৃত্তীয় ক্ষমতা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:27 am, রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

imagesসিএনআই নিউজ : রান্না হোক কিংবা অন্যান্য কাজে, হলুদের গুণাগুণ কখনই অগ্রাহ্য করা যাবে না। প্রাচীনকাল থেকেই বিভিন্ন জটিল রোগ নিরাময়েও ব্যবহার করা হয়ে থাকে এই হলুদ। এছাড়া আয়ুর্বেদিক জগতেও বেশ সুনাম আছে এই জিনিসটির।

এখানেই শেষ নয়, গবেষণা বলছে, স্মৃতিভ্রমকেও নাকি দূর করার ক্ষমতা রাখে হলুদ। নিয়মিত হলুদ খেলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। এছাড়া যাদের ভুলে যাওয়ার রোগ রয়েছে, তাদের স্মৃতিশক্তি বেড়ে যায়।

প্রায়শই বিভিন্ন জিনিস ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে ৫০–৯০ বছর বয়সী এমন ৪০ জনের ওপরে চালানো হয় সমীক্ষা। ৪০ জনের মধ্যে ২০ জনকে প্রতিদিন ৯০ মিলিগ্রাম হলুদ খাওয়ানো হয়। ১৮ মাস পর দেখা যায়, যে ২০ জন নিয়মিত হলুদ খেয়েছেন তারা মানসিকভাবে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন।

এমনকী স্মৃতিশক্তিও আগের তুলনায় অনেক ভাল হয়েছে। এরপরই বেশ কয়েকজন অ্যালঝাইমার্স রোগীদের ওপরে পরীক্ষা করেও সুফল পান গবেষকরা। তারপরই তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে, সত্যিই হলুদ খেলে দূর হতে পারে স্মৃতিভ্রম। তবে একদিনেই ফল পাবেন না। নিয়মিত বেশ কিছুদিন ধরে হলুদ খেতে হবে।

 

 

 

 

 

 

 
শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/৮৮২

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com