বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

মন খারাপ করে দেয় যে খাবারগুলো!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:43 am, সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

ebtসিএনআই নিউজ : সুস্থ দেহ মানেই সুস্থ মন। তবে এমন কিছু খাবার আছে যেগুলো নাকি মন খারাপ করে দেয়! অবিশ্বাস্য হলেও এমন কিছু খাবার আছে যা সুস্থ মনকে অসুস্থ করে দেয় বলে বিশেষজ্ঞদের মত। নিচে তেমনই কিছু খাবার নিয়ে আলোচনা করা হলো:

রিফাইন্ড বা পরিশোধিত চিনি : পরিশোধিত বা রিফাইন্ড চিনি সমৃদ্ধ খাবার রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয় এবং ফলে এক ধরনের ঘোর সৃষ্টি হয়; যা আমাদের মনে প্রভাব ফেলে। ফলে মন খারাপ হয়, কর্মস্পৃহা কমে যায় এবং ঘুমের সমস্যা হয়।

প্রক্রিয়াজাত খাবার : বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার যেমন- পাউরুটি, পাস্তা এবং অন্যান্য প্রক্রিয়াজাত স্ন্যাকস জাতীয় খাবার যা আমরা প্রায়শই খেয়ে থাকি। যেগুলো আমাদের রক্তের সুগারের মাত্রার উপরে প্রভাব ফেলে। ফলে খিটখিটে মেজাজ এবং মন খারাপ বা বিষণ্নতা দেখা দেয়।

তেলে ভাজা খাবার : ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড ক্যালামারি, ফ্রাইড চিজ স্টিক ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবার বেশিরভাগ সময়েই হাইড্রোজেনেট তেলে ভাজা হয়। এতে ট্রান্স ফ্যাট নামে এক ধরনের উপাদান থাকে; যা বিষণ্নতার জন্য বিশেষভাবে দায়ী। এছাড়া এই ধরনের খাবারের স্যচুরেটেড ফ্যাট মস্তিষ্কে রক্ত প্রবাহের ধমনীতে ব্লক সৃষ্টি করে।

অতিরিক্ত সোডিয়াম সমৃদ্ধ খাবার : অতিরিক্ত সোডিয়াম সমৃদ্ধ খাবার আমাদের নিউরোলজিক্যাল সিস্টেম বা স্নায়বিক প্রক্রিয়ার উপর ক্ষতিকর প্রভাব ফেলে। যা বিষণ্নতার জন্য দায়ী। এছাড়া একই কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, শরীর সহজেই দুর্বল হয়ে পড়ে।

ক্যাফেইন : স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, খুব সামান্য পরিমাণ ক্যাফেইনও মানুষের মনকে বিষণ্ন করে। ফলে অল্পতেই দুশ্চিন্তাগ্রস্ত হয় মানুষ। এছাড়া অনিদ্রার জন্যও দায়ী ক্যাফেইন। আর অনিদ্রা সমস্যা বাড়লে বিষণ্নতার রোগ ভর করতে পারে।

 

 

 

 

 

 

শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/৬৪১

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com