বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

দাঁতের যত্ন প্রতিবন্ধী শিশুর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:13 am, রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

images (3)সিএনআই নিউজ : প্রতিবন্ধী শিশুরা প্রায়ই দাঁতের বিভিন্ন সমস্যায় ভোগে। ভালোভাবে পরিষ্কার করতে না পারায় তাদের মুখে গন্ধ হয়। দাঁতে বিভিন্ন সংক্রমণ হয়। দাঁতের মাড়িও ফুলে যেতে পারে। মা-বাবার তাই তাদের দাঁতের ব্যাপারে সচেতন হওয়া দরকার।

দাঁতের চিকিৎসা একটু সময়সাপেক্ষ। বারবার চিকিৎসকের কাছে আসতে হয়। তাই অনেক সময় প্রতিবন্ধী শিশুদের অভিভাবকেরা নিয়মমতো আসেন না। এতে শিশুদের দাঁতের সমস্যা পুরোপুরি সারে না।
চিকিৎসক জান্নাত ই নুর (ডেন্টাল সার্জন) জানান, তিনি গত দুই বছর ধরে প্রতিবন্ধী শিশুদের মুখ ও দাঁতের রোগের চিকিৎসা করেন। এ ধরনের শিশুরা অনেক সময় চিকিৎসককে আক্রমণ করতে পারে। খামচি দেয় বা কামড়ে দেয়। সে ক্ষেত্রে চিকিৎসকদের একটু ধৈর্য নিয়ে কাজ করা জরুরি।
অনেক সময় প্রতিবন্ধী শিশুরা বলতে পারে না তাদের সমস্যা আসলে কী। সে ক্ষেত্রে চিকিৎসককেই খুঁজে বের করতে হয় শিশুটির কোন দাঁতে সমস্যা রয়েছে।
মা-বাবারও শিশুর দাঁত পরিষ্কারের ব্যাপারে মনোযোগী হতে হবে। খাওয়ার পর সকাল ও সন্ধ্যা দুইবার শিশুদের দাঁত ব্রাশ করানো জরুরি। প্রতিবার খাওয়ার পর কুলি করাতে হবে। চেষ্টা করলে শিশু নিজেই এসব কাজ করতে পারবে।

 

 

 

 

 
শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/৬১৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com